বই মেলার নানা পুরস্কার ২০১৭

January 31, 2017

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সাহিত্যকর্মের নানা পুরস্কার-আয়োজনঃ





গ্রন্থমেলা উপলক্ষে ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন দেশের ছয়জন লেখক-বুদ্ধিজীবীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা-২০১৭’ দেওয়া হবে।

এছাড়া গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১৬ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি ‍পুরস্কার’, ২০১৬ সালের গ্রন্থমেলায় প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে থেকে ‘গুণগতমান বিচারে’ সর্বাধিক গ্রন্থের জন্য ১টি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই’ স্মৃতি পুরস্কার’ এবং  এ বছরের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। মেলার শেষ দিন দেওয়া হবে ‘সৈয়দ ওয়াল্লীউল্লাহ্ সাহিত্য পুরস্কার-২০১৬’
Powered by Blogger.