আরিফ মজুমদারের 'অনাকাঙ্ক্ষিনী'

February 02, 2017

বইমেলায় আরিফ মজুমদারের 'অনাকাঙ্ক্ষিনী'



প্রতিকূল পবিবেশে বেড়ে ওঠা এক অদম্য তরুণীর জীবনকথা বর্ণিত হয়েছে এই উপন্যাসে। একই সাথে ওঠে এসেছে একাত্তরে নির্যাতিতা এক যুবতীর চরম জীবনকাহিনী। বর্তমান থেকে পেছনে ফিরে একাত্তর পর্যন্ত এই উপনাসের ব্যাপ্তিকাল।

প্রেম-ভালোবাসার আকুলতায় উপন্যাসের চরিত্রগুলো হয়ে উঠেছে রোমান্টিক। একদিকে উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা উপন্যাসের নায়িকার জীবনকে সুখী করতে পারেনি। অন্যদিকে ভালোবাসার দুর্বলতা নায়িকার নৈতিকতাকে অবনত করেনি। এই উপন্যাস এক তরুণীর অপ্রত্যাশিত জীবনের ইতিহাস, এক শিশু কন্যার অবহেলা আর অনাদরে তরুণী হয়ে ওঠার উপন্যাস। বইমেলায় সাহিত্য বিকাশ’র ৩২৬ও ৩২৭ নম্বর স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। 
Powered by Blogger.