অস্ট্রেলিয়ার চার্চে যৌন নিপীড়নের শিকার হাজার হাজার শিশু
অস্ট্রেলিয়ার চার্চে যৌন নিপীড়নের শিকার হাজার হাজার শিশু
অস্ট্রেলিয়ার চার্চগুলোর পাদ্রীদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতন করার প্রমাণ মিলেছে এক সমীক্ষায়।
একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গত ছয় দশকে শিশুকামী পাদ্রীদের হাতে দেশটিতে প্রায় চার হাজার ৪৪০ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।
সোমবার সিডনিতে এ তথ্য প্রকাশ করে অস্ট্রেলিয়ার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত 'রয়্যাল কমিশন'।
কমিশন জানাচ্ছে, দেশটির ক্যাথলিক চার্চগুলোতে ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। এ সব ঘটনায় এক হাজার ৮৮০ জন পাদ্রী জড়িত ছিলেন বলে জানিয়েছে কমিশন। তাদের মধ্যে ৯০ ভাগই পুরুষ এবং ১০ ভাগ নারী।
অস্ট্রেলিয়ার মোট ক্যাথলিক পাদ্রীর সাত শতাংশের বিরুদ্ধেই শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠল।
