বইমেলায় তারিক আনামের ‘নাটক সমগ্র’

February 11, 2017

তারিক আনামের ‘নাটক সমগ্র’




তারিক আনাম খান। মঞ্চ, টিভি ও সিনেমা-সব মাধ্যমেই  একজন গুণী অভিনেতা ও নির্মাতা এবং নাট্যকার হিসেবে পরিচিত। এবার তার লেখা নাটকগুলো এক মলাটে প্রকাশিত হতে যাচ্ছে। এবারের একুশের বইমেলায় আগামীকাল (মঙ্গলবার) প্রকাশ হচ্ছে  তার লেখা সব নাটকের সংকলন ‘নাটক সমগ্র’। বইটি প্রকাশ করছে চারুলিপি প্রকাশনী।

তারিক আনাম খান বলেন, ‘আমি নিয়মিতই মঞ্চে নাটক লিখেছি। কিন্তু বই আকারে প্রকাশ করা হয়নি।’

তিনি বলেন, ‘মঞ্চের ১০টি নাটক নিয়ে এই সমগ্র বের হচ্ছে। এটি আমার দ্বিতীয় বই। যারা নাটক নিয়ে কাজ করতে চান, তাদের জন্য বেশ সুবিধা হবে বলে আমার মনে হয়।’
Powered by Blogger.