‘নদীর নামটি ময়ূরাক্ষী ও কৃষ্ণপক্ষ

February 01, 2017

বইমেলায় হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা শাওনের দুটি বই




নন্দিত কথাসাহিত্যিক হুয়ায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দুটি বই প্রকাশ হচ্ছে অমর একুশে বইমেলাতে।   


বই দুটি মূলত হুমায়ূন আহমেদকে কেন্দ্র করেই লেখা। 

বই সম্পর্কে শাওন বলেন, ''একটি বইয়ের নাম ‘নদীর নামটি ময়ূরাক্ষী’, অন্যটি ‘কৃষ্ণপক্ষ' চলচ্চিত্রের চিত্রনাট্য’র ওপর ভিত্তি করে লেখা।''

শাওন আরও বলেন, ''নদীর নামটি ময়ূরাক্ষী বইটির উপজীব্য হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা অসংখ্য জনপ্রিয় গান লেখার পেছনের গল্প।  এটি পাওয়া যাচ্ছে কাকলী প্রকাশনী থেকে।  তবে অন্যবইটি এখনও মেলায় আসেনি।  শিগগির এটি প্রতীক প্রকাশনীতে পাওয়া যাবে।  আশা করি বই দুটি হুমায়ূন ভক্তদের ভালো লাগবে। ''
Powered by Blogger.