রাশিয়ায় দেশজুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ (blogkori.tk)

March 27, 2017

 রাশিয়ায় দেশজুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ 




রাশিয়ার প্রধান বিরোধীদল প্রোগ্রেস পার্টির নেতা অ্যালেক্সাই নাভালনিকে রাজধানী মস্কোয় আয়োজিত দুর্নীতিবিরোধী একটি বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হয়েছে আরও বহু সংখ্যক বিক্ষোভকারীও। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন নাভালনি।

ওই ডাকে সাড়া দিয়ে রোববার রাশিয়া জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিতে রাস্তায় নেমে আসে। নাভালনি মস্কোর কেন্দ্রস্থলে আয়োজিত সমাবেশে যোগ দিতে এলে পুলিশ তাকে আটক করে। ৫ বছরের মধ্যে রাশিয়ায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। নাভালনির দাবি, রাশিয়ার ৯৯টি শহরে বিক্ষোভ হয়েছে। সেগুলোর মধ্যে ৭৭টিতেই স্থানীয় প্রশাসন বিক্ষোভ মিছিল আয়োজনের অনুমতি দেয়নি।

রাজধানী মস্কোতে এদিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিক্ষোভকারীদের ‘পুতিনকে সঙ্গে নিয়ে গদি ছাড়’, ‘পুতিন ছাড়া রাশিয়া’ এবং ‘পুতিন একজন চোর’ বলে সেøাগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা নাভালনিকে বহনকারী পুলিশ ভ্যান আটকানোর চেষ্টা করলে পুলিশ আরও কয়েকজনকে আটক করে।

(করতোয়া ডেস্ক)

www.blogkori.tk

Powered by Blogger.