‘অজ্ঞাতনামা’ - জেনেভা চলচ্চিত্র উৎসবে (১-৯ এপ্রিল’১৭) এবং ফজর উৎসবে (২১-২৮এপ্রিল’১৭)- blogkori.tk

অজ্ঞাতনামা’ 

জেনেভার ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইরানের ৩৫তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিতঅজ্ঞাতনামাছবিটি।

অজ্ঞাতনামাছবির কাহিনী, চিত্রনাট্য সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিক আর তাদের পরিবারের কাহিনী নিয়ে নির্মীত এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে।



স্বনামধন্য নির্মাতা তৌকির আহমেদ বাংলাদেশের বিগত চার দশকের মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো, আদম ব্যবসা বিষয়ে বাস্তবধর্মী ঘটনা নিয়ে অজ্ঞাতনামার গল্পে চিত্রনাট্য লিখেছেন।



অজ্ঞাতনামাছবিরদৃশ্যেনিপুণ, মোশাররফ করিমশহীদুজ্জামান সেলিম

জেনেভা চলচ্চিত্র উৎসবে ঃ


জেনেভা (সুইজারল্যান্ড) থেকে মোজাম্মেল হক মামুন: জেনেভার ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

সোমবার (২৭শে মার্চ) জেনেভা প্রেসক্লাবে ফিফগ (ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দ্যা ফিল্ম অরিয়েন্টাল দ্যা জেনেভা) আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আর্টিষ্টিক ডাইরেক্টর ‘তাহার হোচি’ চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেন।

ফিফগের সর্বোচ্চ কমিটি সংবাদ সম্মেলনে জানান, আগামী ১লা এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত ১২তম আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব চলবে।

৯ দিনের টানা এই উৎসবে বিশ্বের ৮০টি দেশের মোট ১০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেনেভার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘গ্রুথলি’ এবং পার্শ্ববর্তী শহরগুলোর আরো তিনটি প্রেক্ষাগৃহে উৎসবের চলচ্চিত্র গুলো প্রদর্শিত হবে।



সংবাদ সম্মেলনে উপস্থিত ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর বলেন, প্রায় দুমাস পূর্বে বাংলাদেশের মোট তিনটি চলচ্চিত্র ফিফগ কমিটিতে জমা পড়ে।

কমিটির ক্যাটারিগতে বিচার-বিশ্লেষণ শেষে অজ্ঞাতনামা প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত মনোনিত হয়। এটি নিঃসন্দেহে স্বাধীনতার মাসে বাংলাদেশের জন্য বা দেশের চলচ্চিত্রের জন্য এক নতুন মাত্রা যোগ করবে।

পরিচালক তৌকির আহমেদ ইতিমধ্যে উৎসবে যোগ দেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।



সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফিফগের প্রেসিডেন্ট জনাব পাতেরিছ মুগানি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামি নাছেরি, প্রেসিডেন্ট ফিফগ জুরি বোর্ড এবং ম্যাডাম ভোনাটা ভালিনো, ডাইরেক্টর স্কুল অব কালচারাল জেনারেল।

ফজর উৎসবে ঃ

ইরানের ৩৫তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি। গতকাল সোমবার সন্ধ্যায় ফেসবুকের মাধ্যমে ছবিটির পরিচালক তৌকীর আহমেদ জানান, তার ছবিটি উৎসবে ‘এশিয়ান ও ইসলামিক দেশের চলচ্চিত্র প্রতিযোগিতা’ বিভাগের জন্য মনোনীত হয়েছে।




ইরানের রাজধানী তেহরানে ২১ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। উৎসব আয়োজন করেছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়।

ফজর উৎসবের ব্যাপারে তৌকীর বললেন, সোমবার সকালেই খবরটি পেয়েছি। আমি অনেক উৎসবে ঘুরেছি। ফজর উৎসব যথেষ্ট পুরোনো। ৩৫ বছর ধরে হচ্ছে। আর ইরান হলো এখন চলচ্চিত্রের তীর্থস্থান। সবাই তাকিয়ে থাকে ইরানের চলচ্চিত্রের দিকে। এই উৎসবে বিশ্বের চলচ্চিত্রবোদ্ধারা আসেন। ছবি দেখেন। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। শিক্ষনীয় তো বটেই।’

‘অজ্ঞাতনামা’ ছবি নিয়ে তিনি আগেই বলেছেন, ‘আমাদের সিনেমায় থাকতে হবে আমাদের গল্প। যেখানে থাকবে আমাদের মানুষের কথা। অবশ্যই সেখানে থাকবে জীবনের উদযাপন, জীবনের কথন। আমাদের দেশের কথা বলবে, আমাদের মানুষের সম্যস্যার কথা বলবে কিংবা সম্ভাবনার কথা বলবে—এরকম সিনেমাই আমি বানাতে চাই। “অজ্ঞাতনামা” সেরকমই একটি ছবি।’

গত বছর ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি প্রদর্শিত হয়। একই সময় ইতালির গালফ অব নেপলস চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ পায়।

তৌকীর আহমেদ এখন নিজের পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’র কাজ নিয়ে ব্যাস্ত আছেন।

www.blogkori.tk

Powered by Blogger.