ধন্য ধন্য বলি তারে lyrics

August 17, 2016
শিরোনামঃ ধন্য ধন্য বলি তারে
লালন গীতি

ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যেরউপর পোস্তা করে
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……
Powered by Blogger.