কালচে ঠোঁটে আনতে পারেন গোলাপী আভা | Remove lips blackness

August 18, 2016
আধুনিক জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস, অতিরিক্ত রোদ, ও ধূমপানসহ নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। অনেকে মনে করেন একবার ঠোঁট
কালচে হয়ে গেলে আবার আগের রঙ ফিরিয়ে আনা বেশ কঠিন ও খরচসাপেক্ষ। কিন্তু ঘরে যত্ন নিয়ে কালচে ঠোঁটে আনতে পারেন গোলাপী আভা।


গ্লিসারিন :
শুষ্ক ঠোঁট দ্রুত রোদের সংস্পর্শে এসে কালো হয়। ঘুমাতে যাবার আগে তুলোতে খানিকটা গ্লিসারিন নিয়ে ঠোঁটে লাগান। সকালের আগে ধোয়ার দরকার নেই। এভাবে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমে আসবে।
লেবু ও মধুর মিশ্রণ :
সমপরিমাণ লেবু ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান। ১ ঘণ্টা রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মতো রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মাঝেই আপনার ঠোঁটের রঙ পরিবর্তন হতে শুরু করেছে।
স্ট্রবেরির রস :
দুই চা চামচ স্ট্রবেরি রসের সঙ্গে এক চামচ পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ঠোঁটে হালকা করে ঘষে রেখে দিন। মিশ্রণটি প্রতিদিন ব্যবহারে ঠোঁটে গোলাপী আভা ফিরে আসে।
আলমন্ড অয়েল :
আলমন্ড অয়েল বেশ সহজলভ্য, যেকোনো প্রসাধনীর দোকানেই পাবেন। দামেও সস্তা। চুল, ত্বকের পাশাপাশি এটি ঠোঁটের জন্যও ভালো। রাতে ঘুমাবার আগে ঠোঁটে আলমন্ড অয়েল লাগিয়ে ঘুমান। এ ছাড়া ২ চামচ আলমন্ড অয়েলের সঙ্গে ২ চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে ভালোভাবে ঠোঁটে ম্যাসাজ করুন।
কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।
নিজে জানুন। অপরকে জানতে দিন। ভালো লাগলে শেয়ার করুন ।
Powered by Blogger.