সাহারা মরুভূমি ‘ম্যান মেড’ ! (blogkori.tk)
সাহারা মরুভূমি ‘ম্যান মেড’ !
সাহারা মরুভূমি মানুষের তৈরি। চাঞ্চল্যকর দাবি সিওল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। মানুষই ক্রমাগত গাছ কেটে সাফ করেছে। ফলে একটু একটু করে কমে এসেছে বৃষ্টি। ধীরে ধীরে সবুজের জায়গা নিয়েছে বালি আর বালি। ১০,০০০ বছর আগে সাহারা অঞ্চল সবুজ ছিল। পরে তা মরু অঞ্চলে পরিণত হয়। এই পরিবর্তনের পিছনে এতদিন প্রাকৃতিক কর্মকা কেই দেখা হত।
কিন্তু ফ্রন্টিয়ারস ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতদিন মনে করা হত, পৃথিবীর কক্ষপথগত পরিবর্তন এই মরুভূমি তৈরির পিছনে ক্রিয়াশীল থেকেছে। কিন্তু নব্যপ্রস্তর যুগে এই অঞ্চলে মানবিক কারণেই পরিবর্তন ঘটতে শুরু করে। সাহারা অঞ্চলে বৃষ্টিপাত কমে আসে।
দক্ষিণ সাহারায় একসময় এই সভ্যতা রীতিমতো জীবন্ত ছিল। ক্রমে এই এলাকায় ঝোপজাতীয় উদ্ভিদ বাড়তে শুরু করে। পরে তা মরুভূমিতে পরিণত হয়। পশুপালনে অরণ্যভূমি আগেই ধ্বংস হয়েছিল। কারণ, পশুপালনের উপযোগী চারণভূমি তৈরি করতে বিপুল হারে গাছ কাটা হয়। অরণ্য ধ্বংস হয়ে যায়। বৃষ্টি কমে আসে। মরু তার ডানা প্রসারিত করে সাহারা অঞ্চলে। সেই সাহারা। হোক না তুমুল বালুরাশি। সেই বালিয়াড়িতেই ঘটেছে তুষারপাত।
মরুভূমির ওপর জমে যায় বরফের আস্তরণ। যে ঘটনার সাক্ষী থাকে তরুণ চিত্রগ্রাহক করিম বৌচেতাতা। সাহারার এইন সেফ্রা নামে ছোট্ট ফরাসি গ্যারিসনে এর আগে তুষারপাত হয় ১৯৭৯ সালে। সেবার আধ ঘণ্টার বরফঝড়ে স্তব্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল। ফের ২০১৭। সাহারার লাল বালিয়াড়িতে তুষারপাত হয়েছে। নাহ্?, কোনও মরীচিকা নয়, ঘোর বাস্তব।
করতোয়া ডেস্ক:
