১৩২ দেশের পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন (blogkori.tk)

March 30, 2017

১৩২ দেশের পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন বাংলাদেশের জন্য কতোটুকু গুরুত্বপূর্ণ


নীলাদ্রি শেখর :৩০ মার্চ ২০১৭ ১১:১৫

১৩২টি দেশের অংশগ্রহণে ১ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন। একসঙ্গে এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাগম বাংলাদেশে আর কখনো হয়নি।

তাই এ সম্মেলনকে দেশের গণতান্ত্রিক যাত্রায় এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়া সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এসেম্বলি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।


অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় সংস্থা, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম এসেম্বলি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্লাটফর্ম তৈরির চেষ্টা করা হবে।

১ থেকে ৫ এপ্রিল এই সম্মেলনে আইপিইউ’র সদস্যভুক্ত ১২০ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং ১ হাজার ৫শ’র বেশি সংসদ সদস্য উপস্থিত হবেন।

অাগামী ১ এপ্রিল পাঁচদিনের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Powered by Blogger.