ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যান/জয় পরাজয়/হার (blogkori.tk)

March 24, 2017

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা  জয় পরাজয়



শ্রীলঙ্কা সফরে ইতোমধ্যে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৮ মার্চ ও ১ এপ্রিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ চারটিতে জিতেছে ও ৩৩টিতে হেরেছে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে সর্বশেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচটিতে ৯২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এই সিরিজ শুরু হওয়ার আগে ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান জেনে নেয়া যাক।

ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান

বাংলাদেশ মোট ম্যাচ: ৩৮টি

জয়: ৪টি
হার: ৩৩টি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ২৬৫/৯
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৭৬
ব্যক্তিগত সর্বোচ্চ রান: মোহাম্মদ আশরাফুল-৫৭৩
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: তামিম ইকবাল-১১২ রান
বেশি সেঞ্চুরি: তামিম ইকবাল-১টি
সর্বোচ্চ উইকেট: আব্দুর রাজ্জাক-১৯টি
বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম-১৮টি


শ্রীলঙ্কা মোট ম্যাচ: ৩৮টি

জয়: ৩৩টি
হার: ৪টি
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৩৫৭/৯
দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ১৪৭
ব্যক্তিগত সর্বোচ্চ রান: কুমার সাঙ্গাকারা-১২০৬ রান
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: তিলকারত্নে দিলশান-১৬১ রান
বেশি সেঞ্চুরি: কুমার সাঙ্গাকারা-৫টি
সর্বোচ্চ উইকেট: মুত্তিয়া মুরালিধরন-৩১টি
বেশি ডিসমিসাল: কুমার সাঙ্গাকারা-৪৯টি


ব্লগ করি (www.blogkori.tk)
Powered by Blogger.