বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে খেলার স্কোয়াড ও সময়সূচী (blogkori.tk)
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে খেলার স্কোয়াড ও সময়সূচী
আগামী শনিবার থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। তার আগে বুধবার ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ দল। ৩৫৫ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ থামে ৩৫২ রানে। প্রস্তুতি ম্যাচে সফরকারীর হার মানে ২ রানে। হার মানলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন হয়েছে বেশ ভালো। সেটা মূল লড়াইয়ে কাজে লাগাতে পারলে দারুণ কিছু হবে।
ওয়ানডে খেলার সময়সূচী ২০১৭ঃ
আগামী ২৫ মার্চ ও ২৮ মার্চ ডাম্বুলায় হবে প্রথম দুই ওয়ানডে ম্যাচ। আর ১ এপ্রিল কলম্বোতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন কে কে।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড :
নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা (প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেছেন) দানুস্কা গুনাথিলাকা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য প্রথমে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর অবশ্য বৃহস্পতিবার শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হয় মেহেদী হাসান মিরাজকেও। এখন বাংলাদেশ দল হয়েছে ১৭ সদস্যের।
১৭ সদস্যের বাংলাদেশের স্কোয়াড :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।
এবার মাশরাফির নেতৃত্বে খেলবে বাংলাদেশ। আগামীকাল শনিবার ডাম্বুলায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। সিরিজে পরিসংখ্যান এগিয়ে রাখছে স্বাগতিকদেরই।
কিন্তু শততম টেস্ট জিতে উজ্জীবিত বাংলাদেশ ওয়ানডেতে আরো বেশি শক্তিশালী। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল ৯ এছাড়াও ম্যাচটি দেখেতে পারবেন টেন স্পোর্টস ও টেন ৩ চ্যানেলে।

